• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই শ্রাবণ ১৪৩৩ রাত ১১:২৪:৫৮ (30-Jul-2026)
  • - ৩৩° সে:

জুলাইয়ের ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৭১ কোটি ডলার

৩০ জুলাই ২০২৬ রাত ১০:৩৭:৪৪

জুলাইয়ের ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৭১ কোটি ডলার

অনলাইন ডেস্ক: চলতি জুলাই মাসের প্রথম ২৯ দিনে দেশে এসেছে ২৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৩৩ লাখ ডলার।

৩০ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ২২৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ দশমিক ৯০ শতাংশ।

এর আগে গত জুন মাসে দেশে আসে ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৫১ কোটি ৫১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৬৬ লাখ ১০ হাজার ডলার।

এরও আগে গত মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। আর মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়। এছাড়া এপ্রিলে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার (৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







তিতুমীর কলেজে বিশ্ব বাঘ দিবস উদযাপন
তিতুমীর কলেজে বিশ্ব বাঘ দিবস উদযাপন
৩০ জুলাই ২০২৬ রাত ০৯:০৫:১৬




Follow Us