• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:৩৭:৪১ (30-Jul-2026)
  • - ৩৩° সে:

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪

৩০ জুলাই ২০২৬ রাত ০৮:৩১:২৭

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পশ্চিম জাপানের কুমামোটো প্রিফেকচারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।

৩০ জুলাই বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জাপানি সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

এর আগে ২৮ জুলাই মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে কিউশু দ্বীপের কুমামোটো অঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বহু বাড়িঘর, বাণিজ্যিক ভবন এবং বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত ও ধসে পড়ে।

সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে কাশিমা শহরের ঐতিহাসিক ‘এওন শপিং সেন্টারে’। ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা পর সংস্কারাধীন অংশ ধসে পড়ে এবং সেখানে তীব্র গ্যাস বিস্ফোরণ ঘটে। এছাড়া ইয়াতসুশিরো শহরের নিপ্পন পেপার কারখানার একটি অংশ ধসে অন্তত পাঁচজন নিহত হন।

এদিকে উদ্ধার তৎপরতায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র তাপদাহ। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, কুমামোটোতে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এ পরিস্থিতিতে প্রায় ৯ হাজার আশ্রিত ব্যক্তি এবং উদ্ধারকর্মীদের হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীদের বড় একটি অংশ প্রবীণ। তাদের মধ্যে অনেকেই গরমজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জরুরি ভিত্তিতে ৩০০টি এয়ারকন্ডিশনার পাঠানোর ঘোষণা দিয়েছেন।

এদিকে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় অনেক বাসিন্দা নিজেদের ঘরবাড়ি ছেড়ে গাড়িতেই রাত কাটাচ্ছেন। দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবারের মূল ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ১০০টির বেশি অনুকম্পন (আফটারশক) রেকর্ড করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সামরিক বাহিনীর যৌথ উদ্ধারকারী দল এখনও ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




তিতুমীর কলেজে বিশ্ব বাঘ দিবস উদযাপন
তিতুমীর কলেজে বিশ্ব বাঘ দিবস উদযাপন
৩০ জুলাই ২০২৬ রাত ০৯:০৫:১৬







Follow Us