নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) নিখোঁজ রয়েছেন। গত মঙ্গলবার বিকেলে সাধারণ পোশাকে ব্যারাক থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পুলিশ সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৮ এপ্রিল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে দেখা যায়। সেদিন কাঠালবাগান এলাকার ব্যারাক থেকে রাতে থানায় ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন রাকিবুল। তবে তিনি থানায় পৌঁছাননি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।


এ ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ এসআইয়ের সন্ধানে দেশের সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available