• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:০২:৫৫ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৫:১২

খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার
শাহিনুর আলম মারফত। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীর খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক কাউন্সিলর প্রার্থী শাহিনুর আলম মারফতকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ৪ অক্টোবর রোববার র‍্যাব-১-এর একটি টিম তাকে গ্রেফতার করে খিলক্ষেত থানায় সোপর্দ করেছে।

থানা সূত্রে জানা গেছে, চাঁদাবাজির তালিকাভুক্ত (লিস্টেড) আসামি হিসেবে তাকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর আলম মারফত খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। তিনি ইতোপূর্বে স্থানীয় কাউন্সিলর নির্বাচনে অংশ নিলেও জয়লাভ করতে পারেননি। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অভিযোগ উঠেছিল।

​খিলক্ষেত থানা পুলিশ জানায়, র‍্যাব তাকে থানায় সোপর্দ করার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫৮:১৪

দাম বাড়লো এলপিজির
দাম বাড়লো এলপিজির
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৯:৩৪







সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫৮:১০