অনলাইন ডেস্ক: রাজধানীর খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক কাউন্সিলর প্রার্থী শাহিনুর আলম মারফতকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ৪ অক্টোবর রোববার র্যাব-১-এর একটি টিম তাকে গ্রেফতার করে খিলক্ষেত থানায় সোপর্দ করেছে।
থানা সূত্রে জানা গেছে, চাঁদাবাজির তালিকাভুক্ত (লিস্টেড) আসামি হিসেবে তাকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর আলম মারফত খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। তিনি ইতোপূর্বে স্থানীয় কাউন্সিলর নির্বাচনে অংশ নিলেও জয়লাভ করতে পারেননি। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অভিযোগ উঠেছিল।
খিলক্ষেত থানা পুলিশ জানায়, র্যাব তাকে থানায় সোপর্দ করার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available