• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:২২:২০ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

৭ জুন ২০২৬ বিকাল ০৪:২৬:২৬

টাঙ্গাইলে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে মাদকবিরোধী এক সফল অভিযান পরিচালনা করে ৩৯০ (তিনশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ সাথী আকতার (৩৬) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

৭ জুন রোববার সকাল সাড়ে ৮টায় মির্জাপুর থানাধীন বানাইল ইউনিয়নের মাঝালিয়া বাজারে এই অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের ইন্সপেক্টর জনাব মো. সাইফুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম মাঝালিয়া বাজারে মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বাজারের একটি মুদি দোকানে তল্লাশি চালানো হয়। পরে ওই দোকান ঘর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৯০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেফতার নারী সাথী আকতার মাঝালিয়া বাজারের মুদি দোকানদার ও বাদল মিয়ার স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জব্দ আলামতসহ গ্রেফতার আসামির বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফর্মে ফিরতে নতুন মিশনে বাবর আজম
ফর্মে ফিরতে নতুন মিশনে বাবর আজম
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২০:২০



দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, যা জানা গেল
দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, যা জানা গেল
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০০:২৫

ফের পিআইবির ডিজি হলেন ফারুক ওয়াসিফ
ফের পিআইবির ডিজি হলেন ফারুক ওয়াসিফ
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫০:৪৭