• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:২৩:১৪ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

সন্ত্রাসী হামলায় র‌্যাবের তিন সদস্য আহত

নারায়ণগঞ্জে ৫ মণ গাঁজা, ১২ হাজার ইয়াবাসহ আটক ১০

৬ মে ২০২৬ সকাল ০৮:২৯:২০

নারায়ণগঞ্জে ৫ মণ গাঁজা, ১২ হাজার ইয়াবাসহ আটক ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনার পর জড়িতদের ধরতে চিরুনি অভিযান চালিয়েছে র‍্যাব-১১। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার এবং সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে।

এছাড়াও উদ্ধার হয়েছে টাকা গণনার মেশিন, অত্যাধুনিক ড্রোন, রাম দা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার পাইপসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র।

৫ মে মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত ফতুল্লার দেওভোগ, মাসদাইর, বয়ালিয়া খাল ও গলাচিপা এলাকায় অভিযান চালানো হয়।

আরও পড়ুন

নাটোরে জয় বাংলা স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি

জানা যায়, দুপুরে সাদা পোশাকে তথ্য সংগ্রহের সময় র‍্যাবের তিন সদস্য এক মাদক কারবারিকে আটক করেন। এ সময় ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রযযযযাবের তিন সদস্যকে জখম করে। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই অতিরিক্ত র‍্যাব সদস্যরা এলাকায় গিয়ে অভিযান জোরদার করে। একই ঘটনার সূত্র ধরে রাতে ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয়তলা ও একটি দুইতলা বাড়িতে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় বাড়ি দুটি তল্লাশি করে প্রায় ৫ মণ গাঁজা, ১০ থেকে ১২ হাজার পিস ইয়াবা, নগদ ১০ লক্ষাধিক টাকা, টাকা গণনার মেশিন, ড্রোন এবং রাম দা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার পাইপসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘সাদা পোশাকে দায়িত্ব পালনকালে আমাদের সদস্যদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।’

আরও পড়ুন

মধ্যরাতে প্রাইভেটকারে মিলল ৬০ কেজি গাঁজা, আটক ৩

আটক ব্যক্তিদের জব্দকৃত মাদক, অস্ত্র ও নগদ টাকাসহ ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ টিভিতে যা দেখবেন (১৭ নভেম্বর ২০২৬)
আজ টিভিতে যা দেখবেন (১৭ নভেম্বর ২০২৬)
১৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:২১:৫৮

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
১৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:১২:৪৫


ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৬:৩৫

লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৮:৫১

জয় চৌধুরীর পদত্যাগের ঘোষণা
জয় চৌধুরীর পদত্যাগের ঘোষণা
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:৫৩

জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৪:৩৬