• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:২৯:১৩ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়ি পানছড়িতে পরীক্ষামূলকভাবে ব্ল্যাক রাইস চাষ

১৭ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৫:৪১

খাগড়াছড়ি পানছড়িতে পরীক্ষামূলকভাবে ব্ল্যাক রাইস চাষ

খাগড়াছড়ি প্রতিনিধি: সবুজের বিস্তীর্ণ ধানের মাঠ। তারই মাঝে হঠাৎ চোখ আটকে যায় কালচে রঙের ধানের ছড়ায়। বাতাসে দুলতে থাকা কালো ধানের শিষ যেন সবুজের বুকে এক টুকরো ব্যতিক্রমী সৌন্দর্য। খাগড়াছড়ির পানছড়িতে এবার এমনই নজরকাড়া ব্ল্যাক রাইস বা কালো ধানের চাষ করেছেন তরুণ উদ্যোক্তা এনামুল।

পানছড়ি উপজেলার গোলাক প্রতিমাছড়ার ধানের মাঠে নিজস্ব ১২ শতক জমিতে পরীক্ষামূলকভাবে এই ধানের চাষ করেছেন তিনি। স্থানীয়ভাবে জানা গেছে, পানছড়িতে এটাই প্রথম ব্ল্যাক রাইস চাষের উদ্যোগ।

ব্যতিক্রমী এই ধানের বীজ সংগ্রহ করতে এনামুল বগুড়া থেকে প্রতি কেজি ৫০০ টাকা দরে ধান কিনে আনেন। এরপর নিজস্ব জমিতে বীজতলা তৈরি করে চারা রোপণ করেন। পরিচর্যার পর এখন গাছে গাছে বের হতে শুরু করেছে কালচে রঙের ধানের ছড়া। কোনো কোনো ছড়া বেশ বড় ও পরিপুষ্ট হওয়ায় ভালো ফলনের আশা করছেন উদ্যোক্তা।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে সাংবাদিককে হত্যা চেষ্টা: জড়িতদের গ্রেফতারের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

এনামুল জানান, বাজারে ব্ল্যাক রাইসের চাহিদা ও দামও তুলনামূলক ভালো। প্রতি কেজি চাল ২৫০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়। পাশাপাশি পুষ্টিগুণের দিক থেকেও কালো চালের আলাদা চাহিদা রয়েছে।

পরীক্ষামূলক চাষে আশানুরূপ ফলন পেলে আগামী বছর আরও বড় পরিসরে ব্ল্যাক রাইস চাষ করার পরিকল্পনা রয়েছে এই তরুণ উদ্যোক্তার। সবুজের মাঝে কালো ধানের এই ব্যতিক্রমী দোলা এখন শুধু দৃষ্টি কাড়ছে না, পানছড়ির কৃষিতে নতুন সম্ভাবনার বার্তাও দিচ্ছে।

কৃষি উদ্যোক্তা এনামুল হক এনাম জানান, বারো শতক জায়গায় আমি ব্লাক রাইচ চাষাবাদ করেছি। এটা চাশ করার আগে কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ পেয়েছি। বিশেষ করে সদ্যবিদায়ী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইব্রাহিম খলিল আমাকে বেশি সাহস জুগিয়েছে। এই বারো শতক জমিতে চার মন ধান পাওয়ার আশা করছেন তিনি। সামনে আরো বাড়ানোর চিন্তা ভাবনা করছেন তিনি।

আরও পড়ুন

জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নয়ন্টু চাকমা জানান, এ ব্লকে আমি দায়িত্বে আছি। উদ্যোক্তা এনাম সমতল জেলা থেকে বীজ এনে ব্লাক রাইচ চাষ করেছেন। কৃষক পর্যায়ে চাষাবাদ শুরু করতে পারলে এটার ব্যাপকতা ছড়িয়ে যাবে। কৃষকরাও লাভবান হবে। এটা খুব উচ্চমূল্যের ফসল। ২৫০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়। এটা বাংলাদেশ কৃষি গবেষণা ব্রী কর্তৃক উৎপাদিত একটি নতুন জাত।

উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির বলেন, পানছড়িতে ব্লাক রাইচের চাষ হয়েছে যার ফলন ভালো হয়েছে। এটি একটি উচ্চ মানের পুষ্টি সম্পন্ন। এটি সম্প্রসারণ হলে কৃষকরা অনেক বেশী লাভবান হবে এবং অনেক দাম পাবে। পানছড়িতে আরো বেশী সম্প্রসারণের জন্য কৃষকদের কারিগরি সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হবে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ টিভিতে যা দেখবেন (১৭ নভেম্বর ২০২৬)
আজ টিভিতে যা দেখবেন (১৭ নভেম্বর ২০২৬)
১৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:২১:৫৮

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
১৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:১২:৪৫


ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৬:৩৫

লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৮:৫১

জয় চৌধুরীর পদত্যাগের ঘোষণা
জয় চৌধুরীর পদত্যাগের ঘোষণা
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:৫৩