ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের মাধবপুরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি মোড়ে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হলে গাড়ি থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার হয়। পরে গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের রিপন মিয়ার ছেলে আশিকুল ইসলাম (২১), একই গ্রামের জসিম মিয়ার ছেলে তামিম (১৯) এবং নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের কালা মিয়ার ছেলে মহিউদ্দিন (৩১)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মাদক নিয়ন্ত্রণে থানা পুলিশ ও পুলিশ ফাঁড়িগুলো সমন্বিতভাবে কাজ করছে। মাদকবিরোধী অভিযান পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদকের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available