• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ রাত ১১:০১:৪৩ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

নাটোরে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতি, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট

২৬ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩৭:৩৪

নাটোরে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতি, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের পার হালসা গ্রামে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।

২৪ এপ্রিল বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে ৮-৯ জনের একটি ডাকাত দল মো. আইয়ুব আলীর (৬০) বাড়িতে ডাকাতি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাত দলের সদস্যরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়। এরপর তারা ঘর থেকে প্রায় ৫-৬ ভরি স্বর্ণালঙ্কার, ৪-৫টি শাড়ি ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেয়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিরাপত্তা শঙ্কায় গ্রামীণ জনপদে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০