• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৬:২৯:১০ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

শৈলকুপায় চাঁদা না দেয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

১৪ এপ্রিল ২০২৫ দুপুর ০২:৪৮:৫২

শৈলকুপায় চাঁদা না দেয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় চাঁদা না দেয়ায় আলম শেখ (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে চাঁদাবাজরা।

১৩ এপ্রিল রোববার সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে।

Ad
Ad

আহত আলম শেখ মির্জাপুর গ্রামের লুৎফর শেখের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়।

Ad

স্থানীয়রা জানায়, পার কাচেরকোল গ্রামের হাজী শওকতের (শহীদ) গরু ফার্মে ম্যানেজার হিসেবে কাজ করেন আলম শেখ। সম্প্রতি ফার্মের মালিকের কাছে স্থানীয় কিছু চাঁদাবাজ মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে গরু ফার্মের ম্যানেজার আলম শেখের উপর দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে হামলা করে গুরুতর জখম করে চাঁদাবাজরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আলম শেখ জানান, দীর্ঘদিন ধরে গরু ফার্মের মালিক শহীদকে কিছু চাঁদাবাজ চাঁদার দাবিতে হুমকি ধামকি দিয়ে আসছিলো। ফার্মের মালিক দেশের বাইরে থাকায় চাঁদা না পেয়ে তারা ফার্মে উৎপাত চালিয়ে আসছিলো। রোববার সন্ধ্যায় বাড়ী ফেরার উদ্দেশে ফার্ম থেকে বের হন তিনি। এ সময় পেছন থেকে কাঁচেরকোল গ্রামের লতিফ খার ছেলে ইসমাইল, তুজাম মোল্লার ছেলে শাহিদ, নারজু শেখের ছেলে হৃদয়সহ বেশ কয়েকজন তার উপর দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে হামলা করে। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানান।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫



পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








Follow Us