বিনোদন ডেস্ক: ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার মাধ্যমে ফের দর্শকদের মন জয় করেছেন জয়া আহসান। বড়পর্দায় তার অভিনয় নিয়ে যখন চারদিকে প্রশংসার ঝড়, ঠিক সেই সময়েই অনুরাগীদের জন্য আরও একটি সুখবর। খুব শীঘ্রই টেলিভিশনের পর্দাতেও দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীকে। তবে কোনো ধারাবাহিকে নয়, তিনি আসছেন একটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের বিশেষ অতিথি হিসেবে।
সান বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর একটি বিশেষ পর্বে উপস্থিত থাকবেন জয়া আহসান। আগামী ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব। ইতোমধ্যেই শুটিং শেষ হয়েছে এবং অনুষ্ঠান থেকে বেশকিছু ছবিও সামনে এসেছে, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, গোটা অনুষ্ঠানে নিজের সহজ-সরল ব্যক্তিত্ব এবং প্রাণবন্ত উপস্থিতি দিয়ে সকলের মন জিতে নিয়েছেন জয়া। আড্ডা, গান, নাচ এবং হাসি-ঠাট্টায় জমে উঠেছিল পুরো পর্ব। অনুষ্ঠানের সঞ্চালিকা সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে তার আন্তরিক কথোপকথনের মুহূর্ত ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর কেড়েছে।
তবে এই পর্ব শুধু মাত্র বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। রিয়েলিটি শোয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীরা তাদের জীবনের সংগ্রাম, স্বপ্ন এবং কঠিন লড়াইয়ের গল্প ভাগ করে নেন। সেই অভিজ্ঞতাগুলো মন দিয়ে শুনবেন জয়া আহসানও। তাদের জীবনের গল্পে সামিল হয়ে উৎসাহ ও অনুপ্রেরণার বার্তা দেবেন বলেই জানা গিয়েছে। সব মিলিয়ে, বড়পর্দার সফলতার পর এবার ছোটপর্দার দর্শকদের সঙ্গেও বিশেষ সময় কাটাতে চলেছেন জয়া আহসান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available