• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:৫৬:৪৬ (28-Jul-2026)
  • - ৩৩° সে:

মাদারীপুরে ঘরে রাখা হাত বোমায় উড়ে গেল টিনের চালা

২৮ জুলাই ২০২৬ সকাল ১০:৫৩:৪৬

মাদারীপুরে ঘরে রাখা হাত বোমায় উড়ে গেল টিনের চালা

অনলাইন ডেস্ক: মাদারীপুরে হাত বোমা বিস্ফোরণে একটি ঘরের টিনের চালা উড়ে গেছে।

২৭ জুলাই সোমবার রাত সাড়ে ১০টায় সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঝিকরহাটি গ্রামের জালাল খানের নির্মাণাধীন বাড়িতে একদল দুর্বৃত্ত হাত বোমা রেখেছিল। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পরে খবর পেয়ে মাদারীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us