• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:০৪:২৭ (28-Jul-2026)
  • - ৩৩° সে:

কঠিন সময়গুলোতে আফগানদের সাহায্য করেছে ইরান: জবিউল্লাহ মুজাহিদ

২৮ জুলাই ২০২৬ সকাল ০৮:৫৮:৪৪

কঠিন সময়গুলোতে আফগানদের সাহায্য করেছে ইরান: জবিউল্লাহ মুজাহিদ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ইরানের পশতু রেডিওকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, ইরান নিজে সমস্যা ও প্রতিকূলতার সম্মুখীন হওয়া সত্ত্বেও কঠিন সময়গুলোতে আফগানদের ভুলে যায়নি এবং আফগানিস্তানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করেছে।

মুজাহিদ আরও বলেন, আফগান জনগণ ইরানের এই সাহায্য ও সহযোগিতা কখনো ভুলবে না এবং এই দেশের প্রতি তারা কৃতজ্ঞ।

মুজাহিদ বলেন, এই সাহায্য আফগানিস্তানের জনগণ এবং এই দেশের মুসলিম ভাইদের প্রতি ইরানের সহযোগিতার একটি সুস্পষ্ট উদাহরণ।

তিনি সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের সময় আফগানিস্তানকে সহযোগিতা ও সাহায্যকারী অন্যান্য দেশগুলোকেও ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে, আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে বন্যার পর, কাবুলে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাস জানায়, আফগানিস্তানের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য দেশটির মানবিক ও ত্রাণ কনভয়কে নুরিস্তান প্রদেশের রাজধানী পারুন শহরে পাঠানো হয়েছে।

প্রকাশিত বিবৃতি অনুসারে, এই সাহায্যের সিংহভাগ ছিল আটা ও তেল, যা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণের জন্য পাঠানো হয়েছিল।

সূত্র: পার্সটুডে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
২৮ জুলাই ২০২৬ সকাল ০৮:৪৩:৫৪



Follow Us