• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:১৭:২২ (28-Jul-2026)
  • - ৩৩° সে:

খুলনায় রবিউল হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড, একজন খালাস

২৮ জুলাই ২০২৬ সকাল ১০:২৬:৩৩

খুলনায় রবিউল হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড, একজন খালাস

অনলাইন ডেস্ক: খুলনার বটিয়াঘাটা উপজেলায় রবিউল হত্যার অভিযোগে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন খুলনার আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার ঝালবাড়ি এলাকার আব্দুস সালাম (৩০), মো. খুরশিদ আলম (৩৫) ও তার ভাই মো. খায়রুল শেখ (২৮)।

জমি-সংক্রান্ত বিরোধের জেরে হওয়া এ হত্যা মামলায় অপর আসামি এরশাদকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় চার আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

২৭ জুলাই সোমবার দুপুরে খুলনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ মার্চ খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝালবুনিয়া বাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে শেখ রেজাউলের ওপর হামলা চালায় আসামিরা। এ সময় বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ছোট ভাই মেসবাহ উদ্দিন বাদী হয়ে খুরশীদ আলম, আব্দুস সালাম, খায়রুল ও এরশাদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা করেন। পরে আদালতের নির্দেশে তদন্তভার পায় পিবিআই। ২০১৯ সালের নভেম্বরে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এটিএম মনিরুজ্জামান রায়ে সন্তোষ প্রকাশ করেন। সূত্র: এনটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us