• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৮:১৪ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

তিন কেজি হেরোইনসহ এক নারী গ্রেফতার

১৮ অক্টোবর ২০২৪ সকাল ০৮:৩১:৪৭

তিন কেজি হেরোইনসহ এক নারী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলার গোদাগাড়ী থেকে তিন কেজি হেরোইনসহ এক নারী মাদককারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে রাজশাহী পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, গোদাগাড়ী থানাধীন চর কানাপাড়া গ্রামে ভোর ৪টার সময় এক নারী মাদককারবারিকে ৩ কেজি হেরোইনসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

Ad
Ad

হেরোইনসহ আটক ওই নারীর নাম মোছা. সিমা বেগম (৩৫)। তিনি গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের মো. মতিউর রহমানের স্ত্রী।

Ad

এসপি তার বক্তব্যে বলেন, বুধবার দিবাগত রাত ৩টার সময় গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর কানাপাড়া এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো ডিবি পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি রুহুল আমিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রহিম ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। ওই সময় অভিযুক্ত মোছা. সিমা বেগমকে ৩ কেজি হেরোইনসহ আটক করে। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সিমা বেগমের স্বামী মতিউর রহমান (৩৮) পালিয়ে যায়। সে গোদাগাড়ী চর কানাপাড়ার এলাকার মো. আনেস উদ্দিনের ছেলে।

এই ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার। ওই সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us