রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির সদর উপজেলায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে ধর্মসিং নামে এক ইউপিডিএফ নেতা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ ১৭ এপ্রিল শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ধর্মসিং চাকমা ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি।


এ ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ।

ইউপিডিএফ জানায়, আজ ১৭ এপ্রিল শুক্রবার সকাল ৭টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন ধর্ম সিংহ চাকমা। এমন সময় জনসংহতি সমিতির ১৯ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল বাড়িটি ঘিরে ফেলে। এসময় পালাতে চেষ্টা করলেও অস্ত্রধারীদের ব্রাশফায়ারে ঘটনাস্থলেই মারা যান ধর্মসিং চাকমা। এছাড়া ধর্ম সিংয়ের দুই বোন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানায় ইউপিডিএফ।
তবে এ বিষয়ে জেএসএস এর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, হাতে গুলিবিদ্ধ দুইজন নারীকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। তারা চিকিৎসা নিয়ে চলে গেছেন।
রাঙামাটি কোতয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, ‘আমি শুনেছি একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আমি ঘটনাস্থলের দিকে যাচ্ছি। পরে বিস্তারিত জানা যাবে।
এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে ইউপিডিএফ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available