• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৯:৪৭ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার বিকেলে

১৭ এপ্রিল ২০২৬ সকাল ১০:৫২:৪৭

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার বিকেলে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে।

১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপির সংসদীয় মনোনয়ন বোর্ড শুক্রবার বিকেল ৩টা থেকে সাক্ষাৎকার গ্রহণ শুরু করবে, যা আগামী শনিবারও একই সময়ে চলবে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

রিজভী জানান, সাক্ষাৎকার গ্রহণ করবেন দলের চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে গঠিত জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে মনোনয়ন বোর্ড।

তিনি আরও বলেন, শুক্রবার রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। শনিবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

গত ১০, ১১ ও ১২ এপ্রিল তিন দিনব্যাপী মনোনয়ন ফরম বিক্রি করা হয়। এতে সহস্রাধিক ফরম বিক্রি ও জমা পড়ে। প্রতিটি ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা এবং ফরম জমার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এবার মোট ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপির জন্য ৩৬টি আসন নির্ধারিত হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এসব আসনের বিপরীতে সহস্রাধিক নারী মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। তাদের বেশিরভাগই জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেত্রী। পাশাপাশি বিএনপির আন্দোলন-সংগ্রামের সঙ্গে যুক্ত ও শরিক দলের নেতাদের পরিবার থেকেও অনেকে মনোনয়ন প্রত্যাশা করছেন।

দলীয় নীতিনির্ধারকরা জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩