• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:০২:৩১ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

৯ হাজার লিটার ডিজেল উদ্ধার, ৬০ হাজার টাকা জরিমানা

১৭ এপ্রিল ২০২৬ সকাল ১১:০০:৩৬

৯ হাজার লিটার ডিজেল উদ্ধার, ৬০ হাজার টাকা জরিমানা

​নরসিংদী প্রতিনিধি: ​নরসিংদীর মাধবদীতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ সময় অপরাধীদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

১৬ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ২টা পর্যন্ত জিনারদী মূলপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ এবং মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

পুলিশ সূত্র জানায়, অভিযানকালে অবৈধভাবে মজুত করা ৯ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেল তাৎক্ষণিকভাবে মাধবদীর ভাগিরথপুর এলাকায় অবস্থিত ‘এম এম কে সিএনজি ফিলিং স্টেশনে’ সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

অবৈধ মজুতের দায়ে অপরাধীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পেট্রোলিয়াম আইনে মামলা করা হয়। অপরাধের দায়ে তাক্ষণিকভাবে ৬০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জনস্বার্থ রক্ষায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭