• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:২৬:৩৬ (17-Apr-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে জনস্বাস্থ্য উপ-প্রকৌশলীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

১৭ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪৯:১০

লক্ষ্মীপুরে জনস্বাস্থ্য উপ-প্রকৌশলীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ ওঠেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী রমিজ উদ্দিনের (৪০) বিরুদ্ধে।

সরকারি নির্দেশনা অমান করে নিজের খুশিমতো অফিসে আসা-যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। এই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মৌখিক ও লিখিতভাবেও জানানো হয়েছে।  

Ad
Ad

জানা যায়, উপজেলার ৩৬টি বিদ্যালয়ে ওয়াশব্লকের কাজ অসম্পন্ন রেখেই ঠিকাদারদের সঙ্গে বিলের টাকা ভাগবাটোয়ারা করে নিয়েছেন এই উপ-সহকারী প্রকৌশলী। সম্প্রতি শেষ হওয়া ১০টি ইউপির প্রায় ৩০০ টুইন পিট ল্যাট্র্রিন প্রকল্পে, সরকারি বরাদ্দের আর্সেনিকমুক্ত টিউবওয়েল, গভীর নলকূপসহ বিভিন্ন প্রকল্পের নামমাত্র কাজ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে।

Ad

২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে উপজেলা ও কয়েকটি ইউনিয়নে চেয়ারম্যান না থাকায় উপজেলাজুড়ে নলকূপ বরাদ্দের নামে চালিয়েছেন ব্যাপক অনিয়ম। সরকারি নীতিমালা না মেনে টাকার বিনিময়ে বেশির ভাগই সচ্ছল ও প্রভাবশালী ব্যক্তিকে নলকূপ দেওয়া হয়েছে।

মিনি ট্রিটমেন্ট প্ল্যান্ট বিশুদ্ধ পানি সরবরাহের বিভিন্ন প্রকল্পে অনিয়ম করা হয়। প্রকল্পের কাজ শুরু করে বছরের পর বছর ফেলে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ পড়ে থাকায় ভোগান্তিতে পড়েছেন সুবিধাভোগীরা। বর্তমানে ওই প্রকল্পটি জনগণের কোনো কাজেই আসছে না।

কেরোয়া ইউনিয়নের সমাজ সেবক শাহআলম বলেন, ‘আমাদের কেরেয়ো এলাকার নলকূপের লিস্টকৃত তালিকায় নাম থাকার পরেও এখন পর্যন্ত অনেক টিউবওয়েল স্থাপন করেনি। পরে জানতে পারি অতিরিক্ত টাকার বিনিময় নলকূপগুলো অন্যত্র বিক্রি করে দেয়া হয়েছে।’

কোনো অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত না থাকার অস্বীকার করে উপ-সহকারী প্রকৌশলী রমিজ উদ্দিন বলেন, ‘ওয়াশ ব্লকসহ সব প্রকল্পে তথ্য অধিকার আইনে আবেদন করে আসলে তারপর তথ্য দিবেন। নয়তো তথ্য দেওয়া সম্ভব নয়।’ টানা তিন দিন ওই অফিসে গেলেও তিনি অফিসে না থাকায় কর্মচারীরা আবেদন নিতে রাজি হননি।

এ প্রসঙ্গে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, ‘কোনো কাজের ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতা পাচ্ছি না। অনেক বিষয় উপজেলা প্রশাসনকে অবহিত না করার বিষয় নিয়ে ইতোমধ্যে জেলা প্রশাসনকেও অবহিত করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us