• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৫২:৪৭ (06-Sep-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ৩ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ১২২ জন গ্রেফতার

৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৬:৫৮

নারায়ণগঞ্জে ৩ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ১২২ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে মাত্র তিন ঘণ্টার বিশেষ অভিযানে ১২২ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

৫ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার সাত থানায় একযোগে এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। মাদক কারবারি, মাদকসেবী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় ও তাঁর নেতৃত্বে সাতজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলার সাত থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।

গ্রেফতার ১২২ জনকে আজ ৬ সেপ্টেম্বর রোববার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ। অভিযানের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
২ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:২৩

সালমান শাহকে হারানোর ৩ দশক
সালমান শাহকে হারানোর ৩ দশক
৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৩:২৪

নেপালে ধ্বংসস্তূপ, ১১ দিন পর জীবিত উদ্ধার
নেপালে ধ্বংসস্তূপ, ১১ দিন পর জীবিত উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:০৭