• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৫৯:৪৭ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে মাদক বিক্রিতে বাধা, দুই নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম

৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০৫:০৪

নড়াইলে মাদক বিক্রিতে বাধা, দুই নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই নারীসহ একই পরিবারের ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

৫ সেপ্টেম্বর শনিবার রাতে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—খাইরুল সিকদার (৪০), জামিরুল সিকদার (৩৫), রেজাউল সিকদার (৩০) ও ইকরামুল সিকদার (২৪), খাইরুলের স্ত্রী মুক্তা বেগম (৩৮) এবং তাদের মা কুলসুম বেগম (৫৫)।

আরও পড়ুন

সৌদিতে শিরচ্ছেদের খবর, মেয়ের সন্ধানে উদ্বিগ্ন মির্জাপুরে তার পরিবার

আহত খাইরুল সিকদারের অভিযোগ, একই গ্রামের রুহুল সিকদারের ছেলে জুয়েল সিকদার দীর্ঘদিন ধরে মাদক কারবারিসহ বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গত সপ্তাহে তিনি জুয়েলের মাদক বিক্রির প্রতিবাদ করলে তাকে ও তার ভাইদের হত্যার হুমকি দেওয়া হয়।

খাইরুল সিকদার বলেন, ওই ঘটনার জের ধরে শনিবার রাতে তিনি ও তার তিন ভাই বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে জুয়েল সিকদারসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, হামলার সময় তার স্ত্রী মুক্তা বেগম ও মা কুলসুম বেগম বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়।

আরও পড়ুন

মানিকগঞ্জের সিংগাইরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাদের নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত জুয়েল সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ জানতে পেরেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত
সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত
২১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:২১