• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:০২:১৭ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানের ৩১তম জন্মদিন আজ

৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৩:৪৯

‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানের ৩১তম জন্মদিন আজ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা পেসার ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত পারফরম্যান্সে যে কোনো পার ফরম্যাটের নিজেকে অটো চয়েজ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। আজ তার ৩১তম জন্মদিন। ১৯৯৫ সালের এদিনে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন তিনি।

বামহাতি পেসার মোস্তাফিজুর রহমান ২০১২ সালে ফাস্ট-বোলারদের ক্যাম্পে অংশগ্রহণের উদ্দেশে ঢাকায় আসেন। নিজ শহর সাতক্ষীরায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতায় চমকপ্রদ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন। এরপর তাকে বিসিবি’র পেস ফাউন্ডেশনে অন্তর্ভুক্ত করা হয়।

২০১৩-১৪ মৌসুমে খুলনার পক্ষে প্রথম-শ্রেণির ক্রিকেটে তার অভিষেক ঘটে। এরপর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে আট উইকেট লাভ করেন। এর ফলে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ-এ দলের সফরে অন্যতম সদস্য মনোনীত হন।

আরও পড়ুন

আইপিএলের নিলাম তালিকায় ১২ বাংলাদেশি, নেই মোস্তাফিজের নাম

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রর্দশন করায় ২০১৫ সালের ২৪ এপ্রিল সফরকারী পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে দলে ডাক পড়ে তার।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুর্দান্ত বোলিং করে শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের উইকেট তুলে নেন তিনি। বাংলাদেশ দল প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে।

এর দুইমাস পর ১৯ জুন সফরকারী ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে মোস্তাফিজের। অভিষেক ম্যাচেই তিনি ৫ উইকেট লাভ করেন এবং ম্যাচ সেরা নির্বাচিত হন। তারপর ২১ জুনও ভারতের বিপক্ষে ৪৩ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

আরও পড়ুন

ফেলিক্সের দুর্দান্ত বাইসাইকেল কিকে আল নাসরের জয়

জীবনের প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে তিনি বিশ্বরেকর্ড গড়েন। ব্রায়ান ভিটোরি’র পর দ্বিতীয় বোলার হিসেবে প্রথম দুইটি ওডিআইয়ে পাঁচ-উইকেট লাভের বিরল কীর্তিগাঁথা রচনা করেন মোস্তাফিজুর।

প্রথম দুইটি ওডিআইয়ে মোস্তাফিজের বোলিং ফিগার ৫/৫০ ও ৬/৪৩। ২০১১ সালে জিম্বাবুয়ের ব্রায়ান ভিটোরি’র বাংলাদেশের বিপক্ষে ৫/৩০ ও ৫/২০ ম্লান করে দেন তিনি। ভারতকে তিনি তৃতীয়বার ২০০ বা তার নিচে রান তুলতে বাধ্য করান। এরফলে বাংলাদেশ পঞ্চমবারের মতো ভারতের বিপক্ষে জয় পায়। এ জয়ে বাংলাদেশ আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৯৩ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে উত্তরণ ঘটায়।

দ্বিতীয় ওডিআইয়ে মুস্তাফিজুরের ৬/৪৩ বোলিং পরিসংখ্যান বাংলাদেশি বোলারদের মধ্যে তৃতীয় সেরা। তার পূর্বে মাশরাফি বিন মর্তুজা ৬/২৬ (ব কেনিয়া, ২০০৬) ও রুবেল হোসেন ৬/২৬ (ব নিউজিল্যান্ড, ২০১৩) রয়েছেন।

আরও পড়ুন

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ: প্রথম ম্যাচেই ড্র গুকেশ-সিন্দারভের

২০১৯ সালে এপ্রিলে তিনি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হন। বাংলাদেশের সপ্তম ম্যাচে তিনি ভারতের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করেন। এর ফলে সাকিব আল হাসানের পর তিনি বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপের কোনো ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন। এছাড়া তিনি বাংলাদেশের হয়ে বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন।

৫ জুলাই তিনি পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বিশ্বের চতুর্থ দ্রুততম এবং বাংলাদেশের দ্রুততম বোলার হিসেবে (৫৪ ম্যাচে) ১০০ উইকেট শিকার করেন। এছাড়া তিনি বিশ্বকাপে টানা দ্বিতীয় পাঁচ উইকেট শিকার করেন। তিনি আট ম্যাচে ২০ উইকেট নিয়ে মিচেল স্টার্কের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে বিশ্বকাপ সমাপ্ত করেন।

বয়স ৩১ হলেও এখনও দেশের জার্সিতে দাপট দেখাচ্ছেন মোস্তাফিজ। এ ছাড়াও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের তার চাহিদা রয়েছে ব্যাপক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



একদিনে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
২৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৬:৫৪


৭ জেলায় নতুন পুলিশ সুপার
৭ জেলায় নতুন পুলিশ সুপার
২৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৯:২৪




চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
২৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫১:২৫