• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৪২:৫১ (06-Sep-2026)
  • - ৩৩° সে:

২ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:২৩

২ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে করা পৃথক ২ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে (চন্দন কুমার ধর) জামিন দিয়েছেন হাইকোর্ট।

৬ সেপ্টেম্বর রোববার এ সংক্রান্ত রুলের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সরওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। আদালতে চিন্ময়ের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। জামিনের বিষয়টি গণমাধ্যমকে আইনজীবী নিজেই নিশ্চিত করেন।

এর আগে, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের দুই মামলায় চিন্ময়কে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। চট্টগ্রাম কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে এই দুই মামলা করা হয়। ওই মামলায় বিচারিক আদালতে জামিন আবেদন নামঞ্জুর হলে হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদন শুনানি নিয়ে হাইকোর্ট এই আদেশ দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। এ মামলায় একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

এদিকে, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনায় পরে আলিফের বাবা হত্যা মামলা করেন। সেই মামলায়ও আসামি চিন্ময়। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।

সূত্র: চ্যানেল ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩২:০৮


এবার পাকিস্তানকে ৫ গোলে হারাল বাংলাদেশ
এবার পাকিস্তানকে ৫ গোলে হারাল বাংলাদেশ
৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৮:৪৫

২ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
২ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:২৩

সালমান শাহকে হারানোর ৩ দশক
সালমান শাহকে হারানোর ৩ দশক
৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৩:২৪

নেপালে ধ্বংসস্তূপ, ১১ দিন পর জীবিত উদ্ধার
নেপালে ধ্বংসস্তূপ, ১১ দিন পর জীবিত উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:০৭