• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:২৬:১৩ (09-Sep-2026)
  • - ৩৩° সে:
নারায়ণগঞ্জের বিশেষ অভিযানে ১০৬ জন আটক

নারায়ণগঞ্জের বিশেষ অভিযানে ১০৬ জন আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সাতটি থানায় একযোগে বিশেষ পুলিশি অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি ও ছিনতাইকারীসহ ১০৬ জনকে আটক করেছে জেলা পুলিশ।৬ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর মডেল থানায় ২২ জন মাদকসেবীকে আটক করা হয়।অন্যদিকে ফতুল্লা মডেল থানায় মাদকসেবী ও ব্যবসায়ীসহ ৩১ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।বন্দর থানায় ৪ জন মাদকসেবী, মাদকসহ ২ জন, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং সুইচ গিয়ার ও নগদ ৪ হাজার টাকাসহ ৩ জন ছিনতাইকারীসহ মোট ১১ জনকে আটক করা হয়।এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানায় ১৪ জন, সোনারগাঁও থানায় ৫ জন, রূপগঞ্জ থানায় মাদকসেবী ও মাদকের এজাহারনামীয় আসামিসহ ১৮ জন এবং আড়াইহাজার থানায় ৫ জনকে আটক করা হয়েছে।জেলা পুলিশের দাবি, তিন ঘণ্টার বিশেষ অভিযানে সাতটি থানায় সর্বমোট ১০৬ জনকে আটক করা হয়েছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।