• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৭:৩৩ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

কৃষকেরা যেন উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান, সেটাই আমাদের লক্ষ্য: খাদ্যমন্ত্রী

১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৮:০৮

কৃষকেরা যেন উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান, সেটাই আমাদের লক্ষ্য: খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি: কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

তিনি বলেন, কোনো মধ্যস্বত্বভোগীর কারণে কৃষক যেন তাঁর ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে প্রশাসনকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।

১৪ নভেম্বর শনিবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ-২০২৬ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ছাত্ররাজনীতির লক্ষ্য হতে হবে শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও মানুষের সেবা করা: গৃহায়নমন্ত্রী

খাদ্যমন্ত্রী বলেন, ‘কৃষকেরা দেশের খাদ্যনিরাপত্তার প্রধান শক্তি। তাঁদের অক্লান্ত পরিশ্রমে খাদ্য উৎপাদন অব্যাহত রয়েছে। তাঁদের উৎপাদিত ধান যেন তাঁরা যথাযথভাবে বিক্রি করতে পারেন এবং ন্যায্য মূল্য পান, সেদিকে আমরা লক্ষ্য রাখছি।’

তিনি আরও বলেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে সারা দেশে ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে সরাসরি কৃষকের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান, মিলারদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।

এ মৌসুমে প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে প্রতি ৪০ কেজি ধান বিক্রি করে কৃষক পাবেন ১ হাজার ৪০০ টাকা। ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান এবং ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ করা হবে।

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ থেকে ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

খাদ্যমন্ত্রী বলেন, নির্ধারিত তিন লাখ মেট্রিক টনের বাইরে কোনো কৃষক আরও ধান বিক্রি করতে চাইলে সেটিও সংগ্রহ করা হবে। এ ক্ষেত্রে সংগ্রহ কার্যক্রমের পরিধি উন্মুক্ত রাখা হয়েছে।

মিলারদের উদ্দেশে তিনি বলেন, কৃষকদের ন্যায্য মূল্য দিতে হবে। তাঁদের ঠকানো যাবে না। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে মানসম্মত সিদ্ধ ও আতপ চাল সরবরাহ করতে হবে। চালের আর্দ্রতা, পরিচ্ছন্নতা, ভাঙা দানার পরিমাণসহ গুণগত মানের শর্ত নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে হবে। সরকারি সংগ্রহমূল্য ও পদ্ধতি সম্পর্কে কৃষকদের জানাতে হবে। ধান ও চালের গুণগত মান পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখা এবং কৃষকের মূল্য পরিশোধে অপ্রয়োজনীয় বিলম্ব বন্ধ করতে হবে। সংগ্রহ কার্যক্রমে কোনো অনিয়ম, দুর্নীতি কিংবা মধ্যস্বত্বভোগীদের প্রভাব বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন

‘আপনাদের এই শৈশব বেশিদিন থাকবে না, সামনে বড় দায়িত্বের বোঝা নিতে হবে’

নিজের বক্তব্যে কৃষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আফরোজা খানম রিতা বলেন, ‘আমার কৃষক ভাই-বোনেরা আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন, আমি যেন তা রক্ষা করতে পারি। আপনারা আমার বাবাকে যেভাবে এখনো শ্রদ্ধার আসনে রেখেছেন, আমিও আমার বাবার মতো আপনাদের হৃদয়ে জায়গা করে নিতে চাই। কৃষকদের সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে চাই।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের জীবন-জীবিকা নির্বিঘ্ন রাখতে কাজ করছেন। দেশের কোনো মানুষ যেন খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যেই খাদ্য মন্ত্রণালয় কাজ করছে। এ জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রাখা এবং সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে চাল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান, খাদ্য পরিকল্পনা ও পর্যবেক্ষণ ইউনিটের মহাপরিচালক মো. মাহাবুবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক (সংগ্রহ) মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ও জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামালপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ
জামালপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ
১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৭

ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত
ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত
১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৪:২৭

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা
১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:০০



নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার- ৩
নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার- ৩
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:২৩

হাম উপসর্গে আরও ২ মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৬৭
হাম উপসর্গে আরও ২ মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৬৭
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৪০


ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৫:৩১