দরিদ্র পরিবারের শিক্ষাব্যয়ের চাপ কমাতে শিক্ষা উপকরণ দিচ্ছি: খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি: নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ করা হয়েছে।১৩ সেপ্টেম্বর রোববার সকালে সদর উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।এ সময় মন্ত্রী বলেন, দরিদ্র পরিবারের অনেক শিক্ষার্থীর জন্য স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা কেনা বাড়তি ব্যয়ের কারণ। বিনামূল্যে এসব উপকরণ দেওয়ার ফলে পরিবারের ওপর শিক্ষাব্যয়ের চাপ কমবে। পাশাপাশি শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত হবে।আফরোজা খানম রিতা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী ইশতেহারে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।’তিনি বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষার সুযোগ সবার জন্য নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার সারোয়ার আলম, জেলা শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।