• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৫:২৩ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত

১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৪:২৭

ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক:  সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত আর ভুটান। ম্যাচে নাটকীয়তা আর ভিএআরের রোমাঞ্চ ছড়িয়ে ভুটানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত।

১৪ নভেম্বর শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে ভারত। এই ম্যাচ দিয়ে দক্ষিণ এশীয় ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো চালু হলো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ‘ভিএআর লাইট’। বাংলাদেশের মাটিতেও এটিই প্রথম ভিএআর প্রযুক্তির ব্যবহার।

ম্যাচের প্রথম ১৭ মিনিটেই দুই দফা ভিএআর ব্যবহার হয়। অবশ্য দুটি সিদ্ধান্তই গেছে ভারতের বিপক্ষে। একবার ভুটানের একটি গোল ফিরিয়ে দেওয়া হয়। অন্যবার ভারত পেনাল্টি পেলেও ভিএআরে সেটি বাতিল হয়ে যায়।

আরও পড়ুন

রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসের জালে ৭ গোল নেদারল্যান্ডসের

প্রথমার্ধে অবশ্য পুরোপুরি দাপট দেখিয়ে এগিয়ে যায় ভারত। ম্যাচের অষ্টম মিনিটে নিখিল প্রভুর বাড়ানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন বিষ্ণু। এরপর ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলের অধিনায়ক চিংলেনসানা সিং। ২-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ভুটান।

তবে বিরতির পর মাঠে নেমে ম্যাচের রঙ বদলে দেয় ভুটান। ম্যাচের ৪৮তম মিনিটে আসে ভিএআরের প্রথম হস্তক্ষেপ। ভারতীয় বক্সের জটলা থেকে চেনচো গিয়েলশেনের শটে কিনজাং তাশি তোবদেন বল জালে পাঠান। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও, ভিএআর রিভিউ দেখে গোল বহাল রাখেন রেফারি। এতে ম্যাচে ২-১ ব্যবধানে ফিরে লড়াই জমিয়ে তোলে ভুটানিরা।

এরপর ম্যাচের ৬৫তম মিনিটে দ্বিতীয়বারের মতো দৃশ্যপটে আসে ভিএআর। ভারতের পক্ষে পেনাল্টির বাঁশি বাজানো হলেও, অন-ফিল্ড মনিটরে রিভিউ দেখে সেই সিদ্ধান্ত বাতিল করেন রেফারি, যা বড় স্বস্তি দেয় ভুটান শিবিরকে।

আরও পড়ুন

১০ জনের চেকিয়াকে হারিয়ে টানা পঞ্চম জয় স্পেনের

ম্যাচের শেষ মুহূর্তে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ভুটান। শেষ বাঁশি বাজতেই মাঠেই কান্নায় ভেঙে পড়েন দলটির খেলোয়াড়রা। দীর্ঘ ১৮ বছর পর সেমিফাইনালে উঠলেও প্রথমবারের মতো ফাইনালের টিকিট আর পাওয়া হলো না তাদের।

এবারের সাফ টুর্নামেন্টে এএফসি ও আসিয়ান ফুটবল ফেডারেশনের সহযোগিতায় 'কোয়ালিটি' নামক স্পেনভিত্তিক ফিফা-স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে 'ভিএআর লাইট' সিস্টেম চালু করা হয়েছে। ঢাকার স্টেডিয়াম থেকে লাইভ ফিড থাইল্যান্ডের সেন্ট্রাল অপারেশন হাবে পাঠিয়ে আইএফএবির প্রোটোকল মেনে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামালপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ
জামালপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ
১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৭

ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত
ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত
১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৪:২৭

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা
১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:০০



নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার- ৩
নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার- ৩
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:২৩

হাম উপসর্গে আরও ২ মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৬৭
হাম উপসর্গে আরও ২ মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৬৭
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৪০


ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৫:৩১