• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৯:১৭ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

ছাত্ররাজনীতির লক্ষ্য হতে হবে শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও মানুষের সেবা করা: গৃহায়নমন্ত্রী

১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:৪১

ছাত্ররাজনীতির লক্ষ্য হতে হবে শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও মানুষের সেবা করা: গৃহায়নমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের বলেছেন, আজকের তরুণরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাই তাদের সুশিক্ষিত, দক্ষ, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। ছাত্ররাজনীতির লক্ষ্য হতে হবে শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও মানুষের সেবা করা।

১৪ নভেম্বর কুমিল্লার বার্ড মিলনায়তনে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল আয়োজিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের জাতীয় পরিচয় ও ঐক্যের ভিত্তি। তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান ও রাষ্ট্রীয় দায়িত্ব সম্পর্কে জানতে হবে।

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ থেকে ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা রাষ্ট্রদর্শন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা—এই ধারাবাহিকতাই বিএনপির রাজনীতির মৌলিক ভিত্তি।

ছাত্ররাজনীতির ভূমিকা তুলে ধরে জাকারিয়া তাহের বলেন, ছাত্ররাজনীতির মূল লক্ষ্য হতে হবে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং সমাজের কল্যাণে কাজ করা। ছাত্রদলের নেতাকর্মীদের নিয়মিত পড়াশোনা করতে হবে, নিজেদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। রাজনীতি মানুষের সেবার জন্য, কারও ভবিষ্যৎ নষ্ট করার জন্য নয়।

তরুণদের কর্মসংস্থান ও প্রযুক্তিগত দক্ষতার বিষয়ে তিনি বলেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তরুণদের নিজেদের প্রস্তুত করতে হবে। শুধু চাকরির সন্ধান না করে নিজেদের উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

আরও পড়ুন

‘আপনাদের এই শৈশব বেশিদিন থাকবে না, সামনে বড় দায়িত্বের বোঝা নিতে হবে’

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গণতন্ত্র, জবাবদিহি, সুশাসন ও ন্যায়ভিত্তিক উন্নয়ন প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে কাজ করছে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

কুমিল্লার উন্নয়নে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ জেলার সম্ভাবনাকে কাজে লাগাতে ছাত্র ও তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আজকের তরুণরা সুশিক্ষিত, দক্ষ ও সৎ মানুষ হিসেবে গড়ে উঠলে আগামী দিনের বাংলাদেশ আরও সুন্দর ও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাবেক ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ, নাদিমুর রহমান শিশির ও আমিরুজ্জামান আমির।

আরও পড়ুন

৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ।

একই দিনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বরুড়া উপজেলার আমড়াতলী চেরাগ আলী উচ্চবিদ্যালয় মাঠে এ কে এম আবু তাহের ফাউন্ডেশন আয়োজিত শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করেন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা
১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:০০



নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার- ৩
নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার- ৩
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:২৩

হাম উপসর্গে আরও ২ মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৬৭
হাম উপসর্গে আরও ২ মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৬৭
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৪০


ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৫:৩১



খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৩৪