নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৪ নভেম্বর শনিবার দুপুরে তাদের নড়াইল আদালতে পাঠানো হয়েছে। ১৩ নভেম্বর শুক্রবার গভীর রাতে ঢাকা-কালনা-বেনাপোল মহাসড়কের আলামুন্সীর মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- লোহাগড়া উপজেলার দোপাদহ গ্রামের আজিম শেখ (২৫) ও ওবায়দুর রহমান (৪২) এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার উত্তর ধানকুড়া গ্রামের জাকির শেখ (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-কালনা-বেনাপোল মহাসড়কের আলামুন্সীর মোড়ে টহল দেয় লোহাগড়া থানা পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available