• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৫:৪৬ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ

২০ জুলাই ২০২৬ বিকাল ০৫:১৫:০০

‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ান অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি মোট পাঁচটি সম্মাননা অর্জন করেছে।

ইউনিলিভার বাংলাদেশ ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ এবং ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার’ খেতাব অর্জন করেছে। পাশাপাশি ‘সহযাত্রা: কো-ক্রিয়েটিং ইমপ্যাক্ট’ উদ্যোগের জন্য সাসটেইনেবল পার্টনারশিপ অ্যান্ড ইনস্টিটিউশনস ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ান পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া ‘স্মার্ট কাস্টমার লজিস্টিকস অ্যান্ড ট্রেড’ উদ্যোগের জন্য ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ক্যাটাগরিতে এবং ‘ইউ-রিফিল ২.০ অ্যান্ড রিইঞ্জিনিয়ারিং প্যাকেজিং’ উদ্যোগের জন্য রেসপনসিবল কনজাম্পশন। অ্যান্ড প্রোডাকশন ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ।

প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির এবং কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট হেড শাদমান সাদিকিন।

এই স্বীকৃতিগুলো বাংলাদেশে টেকসই ব্যাবসায়িক চর্চা, উদ্ভাবন ও কার্যকর অংশীদারত্বের মাধ্যমে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব তৈরিতে ইউনিলিভার বাংলাদেশের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০