অনলাইন ডেস্ক: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাসের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
৩০ অক্টোবর শুক্রবার সকাল ১০:০০ টা থেকে নতুন এই নির্ধারিত মূল্য কার্যকর হয়েছে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বর্ণালঙ্কারের নতুন দাম (ভ্যাটসহ):
২২ ক্যারেট: প্রতি গ্রাম ১৯,১২৫ টাকা (প্রতি ভরি প্রায় ২,২৩,২৬৭ টাকা)
২১ ক্যারেট: প্রতি গ্রাম ১৮,২৬৫ টাকা (প্রতি ভরি প্রায় ২,১৩,২২১ টাকা)
১৮ ক্যারেট: প্রতি গ্রাম ১৫,৬৪৫ টাকা (প্রতি ভরি প্রায় ১,৮২,৩৭৮ টাকা)
সনাতন পদ্ধতি: প্রতি গ্রাম ১২,৮১৫ টাকা (প্রতি ভরি প্রায় ১,৪৯,০৭০ টাকা)
রৌপ্যালঙ্কারের নতুন দাম (ভ্যাটসহ):
২২ ক্যারেট: প্রতি গ্রাম ৩১৫ টাকা (প্রতি ভরি প্রায় ৩,৬৭৪ টাকা)
২১ ক্যারেট: প্রতি গ্রাম ৩০০ টাকা (প্রতি ভরি প্রায় ৩,৪৯৯ টাকা)
১৮ ক্যারেট: প্রতি গ্রাম ২৬০ টাকা (প্রতি ভরি প্রায় ৩,০৩৩ টাকা)
সনাতন পদ্ধতি: প্রতি গ্রাম ১৯৫ টাকা (প্রতি ভরি প্রায় ২,২৭৪ টাকা)
বিশেষ নির্দেশনা:
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী বাজুস নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যালঙ্কারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের নিকট থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২% এবং পারচেজের ক্ষেত্রে ১৮% বাদ দিতে হবে, তবে এক্সচেঞ্জ বা পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সকল জুয়েলারী প্রতিষ্ঠানে এই নির্ধারিত মূল্য কার্যকর থাকবে।
এটিভি/ আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available