• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:১০:০০ (12-Oct-2026)
  • - ৩৩° সে:

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

১২ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪১:৩৪

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

ডেস্ক রিপোর্ট: খুলনা মহানগরীর জোড়াগেট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইটের দেয়ালে ধাক্কা লেগে আলভী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। ১১ অক্টোবর রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় জোড়াগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান আলভী। এ সময় মোটরসাইকেলসহ পাশের একটি ইটের দেয়ালে ধাক্কা লাগে তার। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে পুলিশের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলভী নগরীর খালিশপুর থানার বয়রা মুজগুন্নী আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের বাসিন্দা। তার বাবা বাবুল আক্তার।

জানা গেছে, আলভী এবার খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছিলেন।

খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসআই মিরাজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানার টহল দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা আলভীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। সেটি উদ্ধার করে জোড়াগেট এলাকায় মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের হেফাজতে রাখা হয়েছে। আলভীর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
১২ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৬:০২