• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৫৪:১২ (12-Oct-2026)
  • - ৩৩° সে:

রিয়াদে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ১০ ফ্লাইট বাতিল

১২ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৯:১৯

রিয়াদে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ১০ ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক: সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার পর নিরাপত্তা ও কার্যক্রম স্থগিতের কারণে আজ ১২ অক্টোবর সোমবার সকাল থেকে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেবিচক এবং সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের দুটি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সৌদি এয়ারলাইনস তাদের নিয়মিত ৪ টি ফ্লাইট বাতিল করেছে। রিয়াদ এয়ারের দুটি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের ১ টি ফ্লাইট রিয়াদে অবতরণ করতে না পেরে অন্যত্র অবতরণ করতে বাধ্য হয় এবং বিলম্বে ঢাকায় ফিরে আসে।

বিমান বাংলাদেশ ও অন্যান্য এয়ারলাইনসগুলোর পক্ষ থেকে ভুক্তভোগী যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের রি-শিডিউল বা পরবর্তী আপডেটের জন্য যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসের কল সেন্টার, সেলস অফিস অথবা ট্রাভেল এজেন্টের সাথে সরাসরি যোগাযোগ করতেও বলা হয়েছে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
১২ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৬:০২