• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৫৪:১৩ (12-Oct-2026)
  • - ৩৩° সে:

জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ

১২ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৬:০২

জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক: জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদেরের গ্রেফতার দাবিতে বিক্ষোভ হয়েছে। তার বাসায় হামলা হয়েছে বলেও অভিযোগ করেছে জাপা।

১২ অক্টোবর সোমবার জি এম কাদেরের উত্তরার বাসার সামনে স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণের ব্যানারে বিক্ষোভ করা হয়। পরে একটি মিছিল পুরো এলাকা প্রদক্ষিণ করে।

বিক্ষোভকারীরা জানান, জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানি করে জি এম কাদের শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন। কোনো ফ্যাসিবাদের ঠিকানা বাংলাদেশে আর না রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

এদিকে, জাতীয় পার্টির প্রেস উইংয়ের দাবি, একদল দুষ্কৃতিকারী জি এম কাদেরের বাসভবনে হামলা করেছে। তাদের পাঠানো কিছু ফুটেজে দেখা গেছে, জি এম কাদেরের বাসার জানালার কাঁচ ভাঙা এবং ইটপাটকেল ছোড়ার কিছু আলামতও দেখা গেছে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
১২ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৬:০২