• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৩৬:৫০ (12-Oct-2026)
  • - ৩৩° সে:

আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

১২ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪৬:৩৬

আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে যে জটিলতা আছে, তা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে নতুন নির্বাচিত সরকারও তাই চাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

১২ অক্টোবর সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আহরণ আগের তুলনায় বেড়েছে। অবস্থার উন্নতি হচ্ছে। পুঁজিবাজারে বিনিয়োগ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তারা ফিরে আসছেন।

তিনি আরও জানান, আইএফসি ও বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ঢাকায় আসবে; বেসরকারি খাতের সহায়ক অর্থায়ন নিয়ে হবে আলোচনা।

প্রসঙ্গত, ব্যাংককে সকাল থেকে শুরু হয়েছে আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন। ‘ফাইন্যান্সের অলিম্পিক’ খ্যাত এ আয়োজনে যোগ দিয়েছেন ১৯০টি দেশের অর্থমন্ত্রী ও গভর্নররা। সম্মেলনে আইএমএফের সঙ্গে প্রায় সাড়ে চারশ কোটি ডলারের নতুন তিন বছর মেয়াদি ঋণ চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি বাজেট সহায়তা, জ্বালানি নিরাপত্তা, খাদ্য ও সার আমদানি, সামাজিক সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়ে আলোচনা হবে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে বৈঠকটি।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সুদানে বিমান হামলায় ৭২ জন নিহত, আহত ৫০
সুদানে বিমান হামলায় ৭২ জন নিহত, আহত ৫০
১২ অক্টোবর ২০২৬ সকাল ১০:২৮:০৬


বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে
১২ অক্টোবর ২০২৬ সকাল ১০:১০:০৫