• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪৯:৩৪ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

বিয়ের ১৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০২:২৩

বিয়ের ১৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
ইতালি প্রবাসী তানভীর হাওলাদার (২৫)

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৫) নামে এক ইতালি প্রবাসী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

২৮ অক্টোবর বুধবার রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। ইতালি থেকে ছুটিতে এসে ১৫ দিন আগে তিনি বিয়ে করেছিলেন।

নিহত তানভীর মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের খামারবাড়ি এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে।

আরও পড়ুন

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোন নিহত

স্থানীয়রা জানান, তানভীর মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি সড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের স্বজনরা জানান, মাত্র ১৫ দিন আগে তানভীর বিয়ে করেছিলেন। বিয়ের পরপরই এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরও পড়ুন

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুতির পর আধাঘণ্টায় সচল রেললাইন

এদিকে শিবচরে অজ্ঞাত গাড়ি চাপায় শুকুরজান বিবি (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ভাঙা এক্সপ্রেস ওয়েতে কুতুবপুর সীমানা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শুকুরজান বিবি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা মজিদ ফকিরের স্ত্রী।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৪:১৩





মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১৭:১২