• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:২২:৩৭ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

চার দিনের জাপান সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

২৯ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪৭:৩৬

চার দিনের জাপান সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: জাপানে চার দিনের সরকারি সফর শেষে ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সফরকালে কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি এবং শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপানের অংশীদারত্ব আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

মুক্তিযোদ্ধা কোটায় অবৈধ নিয়োগের অভিযোগ, ওএসডি ৩ উপসচিব

সফরের পুরো সময়জুড়ে জাপানের শীর্ষ নেতাদের সঙ্গে বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে ব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, অর্থনৈতিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

চার দিনের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১৭:১২