• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:১৩:৪৭ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোন নিহত

২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:২৪:৩৮

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোন নিহত
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের পশ্চিম তালদিঘী এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় দুই শিশু নিহত হয়েছে। নিহত দুই বোনের নাম আরবিয়া (৮) ও রাবেয়া (৬)। তারা তালদিঘী এলাকার মো. মোখলেসুর রহমানের মেয়ে।

২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) জহির এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিহত শিশুদের মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজ করতে অন্যের বাড়িতে যাচ্ছিলেন। দুই মেয়েও তার সঙ্গে ছিল। পরে তিনি মেয়েদের বাড়িতে ফিরে যেতে বলেন।

আরও পড়ুন

বিয়ের ১৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

কিছুদূর যাওয়ার পর ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের পশ্চিম তালদিঘী এলাকায় ফুলপুরগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান রাস্তা পার হওয়া শিশু দুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চালক কাভার্ড ভ্যানসহ পালিয়ে যায়।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৮:৫৯

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫১:৪১

সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৪:১৩





মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১৭:১২