• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৯:২১ (21-Jun-2026)
  • - ৩৩° সে:
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।২১ জুন রবিবার দেশটির একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত প্রবাসীরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।জানা গেছে, কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।কাতারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন। নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে দূতাবাস। স্বজনদের খবর দেওয়া হয়েছে।সূত্র: দেশ রূ..