খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলার শালবন গেইট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় দুর্ঘটনায় এক নারী শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, ১৪ জুন রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় শালবন গেইট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রাকালে ওই নারী শিক্ষিকার ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষিকার নাম শ্রী অর্পনা ধর (৪০)। তিনি অপু ধরের স্ত্রী এবং খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এডিসি এলাকায় বসবাস করতেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available