• ঢাকা
  • |
  • সোমবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ০৮:৪৩:৪৮ (25-May-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

২৫ মে ২০২৬ সকাল ০৭:৪৬:১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
“ছবি: সংগৃহীত”

ডেস্ক রিপোর্ট: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। নিহতরা সবাই ট্রাকে করে ঈদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।

ঢাকা পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, ২৫ মে সোমবার ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রডবোঝাই একটি ট্রাকে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন এবং আহত হন আরও ছয়জন।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিস্তারিত আসছে...

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us