• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৩৩:১৭ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

দামপাড়া পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

২৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৭:৩৩

দামপাড়া পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরের দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

২২ নভেম্বর রোববার রাত ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে দুই যুবক পুলিশ লাইনসের সামনে এসে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি সড়কের মাঝখানে বিস্ফোরিত হয়। পরে তারা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

বিস্ফোরণের পর সড়কে পড়ে থাকা অপর ককটেলটি উদ্ধার করে পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ
নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ
২৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৯:৫৬