• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:১৭:১৩ (10-Nov-2026)
  • - ৩৩° সে:
রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

অনলাইন ডেস্ক: রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা সহ বেশ কয়েকটি স্থানে পরপর ককটেল বিস্ফোরণ এবং ভাটারা এলাকায় রাস্তার পাশে থাকা একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ৮ নভেম্বর রবিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে এসব সহিংসতার খবর পাওয়া যায়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভাটারা এলাকায় রাস্তার পাশে পার্কিং করা 'জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ'-এর একটি হলুদ রঙের বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দাঁড় করানো বাসটি দাউ দাউ করে জ্বলছে।একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা সহ রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে ককটেল বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাবি এলাকায় বিস্ফোরণের ঘটনার পর পরই তাৎক্ষণিকভাবে সেখান থেকে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এছাড়া মিরপুরের পল্লবী থানার সামনে, মিরপুর-১-এর সনি সিনেমা হলের নিকটবর্তী এলাকা এবং মালিবাগে সিআইডি (CID) প্রধান কার্যালয়ের সামনেও পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাগুলোর পরপরই সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।এটিভি/আরএম