• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:৫০:৪৯ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

আ. লীগের অবরোধে মানিকগঞ্জে স্কুল বন্ধ, অভিভাবকদের খুদে বার্তা পাঠাল কর্তৃপক্ষ

১৯ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩১:৩৭

আ. লীগের অবরোধে মানিকগঞ্জে স্কুল বন্ধ, অভিভাবকদের খুদে বার্তা পাঠাল কর্তৃপক্ষ

মানিকগঞ্জ প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত অবরোধ কর্মসূচির কারণে মানিকগঞ্জের চারুলতা ইন্টারন্যাশনাল স্কুল একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

১৮ নভেম্বর বুধবার রাতে অভিভাবকদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ১৯ নভেম্বর বৃহস্পতিবার স্কুল বন্ধ থাকার বিষয়টি জানানো হয়। একই সঙ্গে বৃহস্পতিবারের ক্লাস আগামী ২১ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে বলে বার্তায় উল্লেখ করা হয়।

স্কুল বন্ধের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেই কি শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়েছে? তবে স্কুল কর্তৃপক্ষ রাজনৈতিক কোনো কর্মসূচির সঙ্গে একাত্মতার বিষয়টি অস্বীকার করেছে।

আরও পড়ুন

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

স্কুলটির পরিচালক সোলাইমান খান জানিয়েছেন, অভিভাবকদের অনুরোধ ও শিক্ষার্থীদের যাতায়াতের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কোনো ধরনের হুমকি বা নিরাপত্তা শঙ্কার বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ‘স্কুল কর্তৃপক্ষের পাঠানো খুদে বার্তায় বৃহস্পতিবার অবরোধের কারণে স্কুল বন্ধ থাকার বিষয়টি জানতে পেরেছি। তাই সন্তানকে স্কুলে পাঠাইনি। বৃহস্পতিবারের ক্লাস শনিবার অনুষ্ঠিত হবে বলেও বার্তায় জানানো হয়েছে।’

এ বিষয়ে স্কুলেটির পরিচালক বলেন, ‘আমাদের একাত্মতা জানানোর কোনো সুযোগ নেই। সবার আগে রাষ্ট্র। রাষ্ট্রের মঙ্গলের জন্যই আমরা কাজ করি। অনেক শিক্ষার্থী দূর থেকে আসে। অবরোধের কারণে যানবাহন চলাচলে সমস্যা কিংবা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আশঙ্কা থেকে অভিভাবকদের মতামতের ভিত্তিতে স্কুল বন্ধ রাখা হয়েছে।’

আরও পড়ুন

ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় আগুন

তবে অন্তত ২০ জন অভিভাবকের সঙ্গে কথা বলার প্রসঙ্গ তুলে পরিচালকের কাছে জানতে চাওয়া হয়, অভিভাবকেরা তো স্কুল কর্তৃপক্ষের পাঠানো বার্তা পেয়েই সন্তানদের স্কুলে না পাঠানোর কথা জানিয়েছেন। জবাবে পরিচালক বলেন, অভিভাবকেরা প্রায়ই বিভিন্ন পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার অনুরোধ করেন। এবারও তাদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রধান শিক্ষক নোটিশ দিয়েছেন।

রাষ্ট্রীয়ভাবে কোনো নির্দেশনা না থাকার পরও কেন স্কুল বন্ধ রাখা হলো, এমন প্রশ্নের জবাবে সোলাইমান বলেন, স্কুল বন্ধ থাকলেও শিক্ষকদের উপস্থিত থাকার কথা ছিল। নোটিশে বিষয়টি উল্লেখ না করা ভুল হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার স্কুলের নিয়মিত কার্যক্রমে বিরতি দেওয়ার বিষয়টিও বিবেচনায় ছিল।

পরিচালক আরও বলেন, ‘আমরা কোনো হুমকি পাইনি। তবে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। ব্যক্তিগতভাবেও ঢাকায় অবস্থান করে আতঙ্কের মধ্যে ফিরেছি। প্রত্যেক মানুষই নিজের নিরাপত্তা চায়।’

আরও পড়ুন

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন

তিনি স্বীকার করেন, শিক্ষকদের ছুটি দেওয়ার সিদ্ধান্তটি ভুল হয়েছে। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অভিভাবকদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেন।

সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পরিচালক জানান, তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মানিকগঞ্জ জেলা কমিটির সদস্য এবং দলটির যুব সংগঠনের জেলা সাধারণ সম্পাদক। এর আগে তিনি জাসদ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

২০২৩ সালে যাত্রা শুরু করা চারুলতা ইন্টারন্যাশনাল স্কুলে প্রি-প্লে থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। প্রতিটি শ্রেণিতেই রয়েছে ইংরেজি ভার্শন। প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষকসহ ১১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। শিক্ষার্থীর সংখ্যা ৯০ জনের বেশি।

আরও পড়ুন

চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, নিরাপত্তা জোরদার

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মুকসুদপুর থানায় আগুন, পুড়ল ১০টি যানবাহন
মুকসুদপুর থানায় আগুন, পুড়ল ১০টি যানবাহন
১৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫০:০৬


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হিমেল গ্রেফতার
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হিমেল গ্রেফতার
১৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৯:০৮


ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় আগুন
ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় আগুন
১৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৩:৫৩