• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:২২:১০ (29-Sep-2026)
  • - ৩৩° সে:
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ, অঙ্গসংগঠনের নেতা–কর্মীসহ গ্রেফতার ৮

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ, অঙ্গসংগঠনের নেতা–কর্মীসহ গ্রেফতার ৮

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের আট নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।২৭ সেপ্টেম্বর ‍রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এ সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী দলটির সভাপতি শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটার প্রস্তুতির অভিযোগে দুটি কেক জব্দ করা হয়েছে।গ্রেফতাররা হলেন, আহম্মদ হোসেন (৫৫), জাকের আহাম্মদ (৬০), জাফর আহাম্মদ (৩২), জমির উদ্দিন (২৮), রিয়াজ উদ্দিন (২১), সৈয়দ নুর হৃদয় (২৩), এস এম মোজাম্মেল হক (২২) ও আজাদ মিয়া (১৮)।পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুজন, যুবলীগের দুজন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চারজন নেতা-কর্মী রয়েছেন। তাদের মধ্যে ছাত্রলীগের কয়েকজন কর্মী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের কাছ থেকে দুটি কেক জব্দ করা হয়।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।সূত্র: ঢাকা পোস্ট