• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ রাত ০৮:৫০:৩৮ (18-Mar-2026)
  • - ৩৩° সে:
হালুয়াঘাটে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

হালুয়াঘাটে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

​হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাবরাখালি গ্রামে ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পিতা আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ।৬ মার্চ শুক্রবার সকালে অভিযান চালিয়ে আব্দুর রহিমকে আটক করে পুলিশ। এর আগে, গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে অভিযুক্তের তৃতীয় স্ত্রী ফাতেমা খাতুন অভিযোগ করেন।​হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।