• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:১১:৩৪ (08-Aug-2026)
  • - ৩৩° সে:
জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও পণ্য উদ্ধার

জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও পণ্য উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে ৩৪ বোতল ভারতীয় মদ ও ৭৩১ পিস কসমেটিকস পণ্য উদ্ধার হয়েছে।৬ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাতে দেওয়ানগঞ্জের ৩৫ বিজিবির পৃথক অভিযানে এসব উদ্ধার করা হয়।জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে দেওয়ানগঞ্জের বাঘারচর বিওপির কুমারেরচর এলাকায় অভিযান পরিচালনা করেন বিজিবির সদস্যরা। অভিযানে মালিকবিহীন ৭৩১ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করা হয়।অপরদিকে একই দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খেয়ারচর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী আলগারচর এলাকায় অভিযানে ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।বিজিবি জানায়, ভারতীয় মদ উদ্ধার ও কসমেটিকস পণ্য উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবির পক্ষ থেকে শুক্রবার আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে।জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।