• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৩:১৬ (11-Jul-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ

১১ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২৫

বাগেরহাটে ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর এলাকায় আবুল কালাম চাকলাদার (৬১) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা-এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

১১ জুলাই শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে বিভিন্ন পোস্ট, ভিডিও ও নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ে। তবে এসব তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে নিহতের ছেলে পরশ ও পরিবারের অন্য সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি। পরশ বলেন, এটি আত্মহত্যা হোক বা হত্যা-এ বিষয়ে আমরা কোনো সংবাদ প্রকাশ করতে চাই না।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শেখ জানান, ঘটনাস্থল থেকে আবুল কালাম চাকলাদারের মরদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







গণভোট বাস্তবায়নে বাধ্য করবো : শফিকুর রহমান
গণভোট বাস্তবায়নে বাধ্য করবো : শফিকুর রহমান
১১ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:৩৬


সুনামগঞ্জে নারীসহ ৫ জন গ্রেফতার
সুনামগঞ্জে নারীসহ ৫ জন গ্রেফতার
১১ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০৬:৫৯


Follow Us