• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫০:৪৪ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২

২১ মে ২০২৬ দুপুর ০১:৫২:৪৯

নারায়ণগঞ্জে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শামসুজ্জামান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

২১ মে বৃহস্পতিবার সকালে সৈয়দপুরে শীতলক্ষ্যা সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুজ্জামান বন্দরের দক্ষিণ কলাবাগ এলাকার নূর হোসেন মিয়ার ছেলে। তিনি একটি সিমেন্ট কারখানায় কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর একটি অটোরিকশা উল্টে যায়। এসময় শামসুজ্জামান অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার উপ-পরিদর্শক বিল্লাল জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০